শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মালয়েশিয়ায় ৫৫ জন বাংলাদেশি শ্রমিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার সাইবারজায়া শহরের একটি কারখানায় অভিযান চালিয়ে ৫৫ জন বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগের বরাত দিয়ে দ্য স্টার ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক মুসতাফার আলি জানিয়েছেন, ওই অভিযানে মোট ৩৩৮ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ৫৫ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন।

জানার জন্য কুরআন মানার জন্য কুরআন

ইন্দোনেশিয়ার ৩৬ জন পুরুষ ও ১৭২ জন নারী শ্রমিককে আটক করা হয়েছে। অভিযানে আটক হয়েছে মিয়ানমারের ২৫ জন পুরুষ ও তিনজন নারী শ্রমিক এবং ৪৭ জন নেপালি পুরুষ।

অভিবাসন বিভাগের এই কর্মকর্তা বলেন, আমরা প্রায় ২ হাজার ২৩০ জনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেছি। পরে ৩৩৮ জনকে আটক করা হয়। তাদের বেশির ভাগই অস্থায়ীভাবে কাজ করার অনুমতি নিয়ে বিভিন্ন কোম্পানিতে কাজ করছিল।

অভিবাসন বিভাগ জানায়, যদি তদন্তে দেখা যায় যে, আটক সব শ্রমিকই যে কোম্পানিতে নিবন্ধন রয়েছে, সেখানে কাজ করছিলেন না, তবে তাদের কাজ করার অনুমতি বাতিল করা হতে পারে।

আরও পড়ুন: জন্মসনদে বয়স কমানোর হিড়িক: ইসলাম কী বলে?

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ