রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, পরোয়ানা ছাড়া যেকোনো ব্যক্তিকে তল্লাশি, জব্দ ও গ্রেফতার করার জন্য পুলিশকে যে ক্ষমতা দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। এই আইন অবিলম্বে বাতিল করতে হবে।

রবিবার ইডেন কমপ্লেক্সস্থ গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভায় ড. কামাল হোসেন এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সংসদ ভেঙে দিয়ে দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করার আহ্বানও জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সেই সাথে এই জাতীয় ঐক্য জেলা, উপজেলা ও গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত করার জন্য দলের নেতাকর্মীসহ ঐক্য প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

ড. কামাল হোসেন বলেন গণতন্ত্র, আইনের শাসন ও একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজ সারাদেশে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। এই ঐক্য গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে কওমি আলেমরা

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ