রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশ আজ শনিবার (২২ সেপ্টম্বর) বেলা তিনটায় ঢাকা মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হবে।

ঐক্য প্রকিয়ার এই সমাবেশে জামায়াতে ইসলামী ছাড়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংঘঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশে বেশ কয়েকটি বাম দলের নেতাকর্মীরা উপস্থিতি থাকবেন বলে আশা করছেন ঐক্য সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।

মুসলিম উম্মাহর পতনে : বিশ্বের কী ক্ষতি হলো?

বিএনপি সূত্র থেকে জানা যায়,  সমাবেশে তাদের অংশগ্রহণ থাকবে। তবে বিএনপির পক্ষ থেকে কে বা কারা সমাবেশে অংশগ্রহণ করবেন তা জানা যায়নি।

বিভিন্ন সূত্রে জানা যায়, সমাবেশ থেকে বিএনপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৃহত্তর ঐক্যের সূচনা হতে পারে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে সমন্বিত কর্মসূচিও আসতে পারে।

ড. কামাল হোসেন কয়েক বছর ধরেই ‘জাতীয় ঐক্য’, ‘বৃহত্তর ঐক্য’ করার কথা বলে আসছিলেন। এর কোনোটাই সফল হয়নি। তবে এবার বিএনপি ও কিছু বাম দলের অংশগ্রহণের সম্ভাবনার কারণে রাজনৈতিক মহলে এই বিষয়ে কিছুটা আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ