সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

দলছুটদের নিয়ে বিএনপির আরো ক্ষতি হবে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনের আগে জাতীয় ঐক্য গণতন্ত্রের জন্য ইতিবাচক হলেও তাদের দাবি অসাংবিধানিক বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা।

দলছুটদের উপর ভর করে বিএনপি আরো ক্ষতিগ্রস্থ হবে বলেও মনে করেন তারা। আর বাম দলের নেতারা বলছেন, ঐক্য সফল হলেও জনগণের ভাগ্যে কোন পরিবর্তন হবে না। এদিকে বিএনপি ঘরানার বুদ্ধিজীবীরা ইতিবাচক হিসেবে দেখছেন ঐক্য প্রক্রিয়াকে।

নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনের লক্ষে ২০১৬ সালে প্রথম জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এরপর কোন ইস্যু সামনে আসলেই ঐক্যের আহ্বানে সরব ছিল বিএনপি। সবশেষ দল প্রধানের কারাদন্ড হওয়ার পর ছাড় দিয়ে হলেও বৃহত্তর ঐক্য গড়ে তুলতে মাঠে নামে বিএনপি।

জামায়াতসহ বেশ কিছু শর্তে ঐক্য প্রক্রিয়া আটকে থাকলেও দুই পক্ষই একাধিক ইস্যুতে ছাড় দেয়ায় শনিবার একমঞ্চে উঠেন নেতারা।

ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, অযৌক্তিক দাবি আদায়ে অস্থিতিশিল পরিবেশ তৈরি করতেই ঐক্য প্রক্রিয়ায় যোগ দিয়েছে বিএনপি। অসাংবিধানিক প্রস্তাব নিয়ে আন্দোলনের চেষ্টা কঠোর ভাবে দমনের হুশিয়ারিও তাদের।

এদিকে জাতীয় ঐক্য নিয়ে আগ্রহ নেই বাম দলগুলোর। তারা বলছেন, আওয়ামী লীগ বা বিএনপির সাথে থেকে সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব না।

তবে বিএনপি ঘরানার বুদ্ধিজীবীরা বলছেন, নেতৃত্বে ছাড় দেয়ার মানসিকতা বিএনপির জন্য শুভ লক্ষণ। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলে জানান ঐক্যের নেতারা।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে কওমি আলেমরা

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ