রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

জাতীয় মহিলা মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর রামপুরা এলাকার ‘রামপুরা জাতীয় মহিলা মাদরাসা’ থেকে সানজিদা রশিদ মিম নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।  মিম মাদারীপুরের কালকিনি উপজেলার দৌলতপুরের হারুন মোল্লার মেয়ে। তার পরিবার রামপুরার উলন রোড এলাকায় থাকে।

কওমী মাদরাসা কী ও কেন?

মাদরাসার শিক্ষা সচিব মুফতি হুসাইন আহমেদ আওয়ার ইসলামকে জানান, সানজিদা রশিদ মিম রামপুরা জাতীয় মহিলা মাদরাসায় নাজেরা বিভাগের ছাত্রী।  মাদরাসা বোর্ডিং-এ থেকে পড়াশোনা করতো সে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

নিহত শিক্ষার্থীর মা জানান, প্রতিদিনের মতো শনিবার সকাল ১১টার দিকে মিমের জন্য ভাত নিয়ে তিনি মাদরাসায় যান। তখন মাদরাসা কর্তৃপক্ষ তাকে  মিমের মৃত্যু সংবাদ জানান।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম  জানান, মিমের মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এই ঘটনায় মাদরাসার এক শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে কওমি আলেমরা

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ