সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

'জাতীয় নির্বাচনে হুমকি হতে পারে সাইবার ক্রাইম'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় নির্বাচনে সাইবার ক্রাইমকে হুমকি হিসেবে দেখছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।

সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ কথা জানান, কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

তার আশঙ্কা, নির্বাচনের সময় একটি চক্র অনলাইনে মিথ্যা তথ্য ও গুজব ছড়াতে পারে। তবে যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা কঠোরভাবে দমন করার কথাও জানান তিনি। আর এ লক্ষ্যে গোয়েন্দারা কাজ করছেন বলেও জানান মনিরুল ইসলাম।

তিনি বলেন, ১০ অক্টোবর একুশে আগস্টের গ্রেনেড হামলার রায় কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই। তারপরও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানান তিনি।

এছাড়া অক্টোবরে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে গোয়েন্দারা কাজ করছেন বলেও জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে কওমি আলেমরা

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ