সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

জাতীয় ঐক্য প্রক্রিয়া সহিংস হলেই দমন: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যারা আওয়ামী লীগের সুনাম নষ্ট করেছে, তারা এবার মনোনয়ন পাবেন না। নির্বাচনি যাত্রায় কুমিল্লায় এ মন্তব্য করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে ধানমন্ডিতে তিনি বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়া শান্তিপূর্ণ হলে সমস্যা নেই, তবে সহিংস হলেই দমন। উত্তরবঙ্গে ট্রেন যাত্রার পর এবার চট্টগ্রামে নির্বাচনি সড়কযাত্রা করলো আওয়ামী লীগ।

দুই প্রেসিডিয়াম সদস্য, এক যুগ্ম সাধারণ সম্পাদক, তিন সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে সফর করছেন দলের সাধারণ সম্পাদক। তারা একদিকে মানুষের কাছে পৌঁছাবেন সরকারের উন্নয়ন বার্তা। অন্যদিকে, দলের অন্তকোন্দল মেটানোর দায়িত্বও নেতাদের।

দুই দিনের সফরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ও চৌদ্দগ্রামে সমাবেশ করেন আওয়ামী লীগ নেতারা। রবিবার চট্টগ্রাম ও কক্সবাজারের পাঁচটি জায়গায় সমাবেশ করবেন।

সফর শুরুর আগে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। এসময় তিনি জাতীয় ঐক্য প্রক্রিয়াকে স্বাগত জানান।

তিনি আবারো হুঁশিয়ারি দেন, কেউ সহিংস আন্দোলনের চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে কওমি আলেমরা

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ