সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সুরেন্দ্র কুমার সিনহা একজন দুর্নীতিবাজ: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলামঃ সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার লেখা বইকে মনগড়া উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এসকে সিনহা একজন দুর্নীতিবাজ। সাবেক হওয়ায় এখন অন্তর্জ্বালায় ভুগছেন তিনি। বিদেশের মাটিতে বসে মনগড়া কথা দিয়ে বই লিখে জনগণকে বিভ্রান্ত করার পায়তারা চালাচ্ছেন।

শুক্রবার তার নির্বাচনী এলাকা আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, তার এসব কথায় জনগণ কান দেবে না। তবে এসকে সিনহার মাধ্যমে জুডিশিয়াল ক্যু করার সেই চক্রান্তকারীরা এখন ঘোলাপানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে।

আনিসুল হক বলেন, যা লেখা হয়েছে তা একজন পরাজিত মানুষের হা-হুতাশ মাত্র। জনগণকে বিভ্রান্ত করার জন্য এসব করে বেড়াচ্ছেন সিনহা।

মন্ত্রী বলেন, বিএনপি এসকে সিনহাকে ব্যবহার করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। সিনহার এসব ভুতুড়ে গীত শুনে মানুষ বিভ্রান্ত হবে না। জনগণ আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়। সুতরাং কোনো ষড়যন্ত্রই টিকবে না। যেমনটি আগেও টিকে নাই।

এ সময় অন্যদের মধ্যে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদিন, কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদুল কায়ছার জীবন ও আখাউড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ ভূইয়া বাদল উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরও পড়ুন:
সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে
কওমী স্বীকৃতিকে কীভাবে দেখছেন অভিভাবকরা?

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ