সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

খালেদার অনুপস্থিতিতে বিচার নিয়ে আদেশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কারাগারে স্থাপিত আদালতে চলবে কিনা- সে বিষয়ে আদেশ ও খালেদা জিয়ার জামিনের বিষয়ে আজ আদালত সিদ্ধান্ত দেবেন।

গত ১৩ সেপ্টেম্বর কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান শুনানি শেষে এ দিন ধার্য করেন।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

এদিকে, খালেদা জিয়া কেন আদালতে আসছেন না এবং তার অনুপস্থিতিতে আদালত বসলে শুনানি করবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপি নেত্রীর ব্যক্তিগত দুই আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার বুধবার বিকাল ৪টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই দিন থেকেই তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দি রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ