বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

'ওলামায়ে কেরাম যেভাবে চেয়েছিলেন, সেভাবেই কওমি সনদের স্বীকৃতি হয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা সনদের বিল জাতীয় সংসদে চূড়ান্তভাবে পাস করায় বাংলাদেশের অন্যতম দীনি বিদ্যাপীঠ জামিয়া রাহমানিয়া মুহাম্মাদপুর ঢাকা’র মুহতামিম ও ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে’র যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বুধবার রাতে আওয়ার ইসলামের সঙ্গে মুঠোফোন আলাপে তিনি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের আকাবির- মুরুব্বিদের অক্লান্ত পরিশ্রম ও মেহনতের মাধ্যমে কওমি মাদরাসা সনদের চুড়ান্ত ফলাফল পেয়েছি। মুরুব্বি ও আকাবির,  মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সরকারের উর্ধতন কর্মকর্তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

তিনি আরো বলেন,  এ আন্দোলনের অন্যতম সিপাহসালার বেফাকের প্রথম মহাসচিব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, জাতীয় মসজিদের ইমাম উবায়দুল হক, আল্লামা আতাউর রহমান, আল্লামা আবদুল জাব্বার জাহানাবাদীসহ এই মহান আন্দোলন ও বেফাকের সঙ্গে জড়িত সকলকে বিশেষভাবে স্মরণ করছি।

এছাড়াও আল্লামা শাহ আহমদ শফী, আব্দুল কুদ্দুসসহ অনেক ওলামায়ে কেরাম এ আন্দোলন সফল করতে চেষ্টা চালিয়ে গেছেন। আল্লাহ তাদের এ মেহনত কবুল করেছেন। আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দিন। (আমিন)

মাওলানা মাহফুজুল হক বলেন, এ স্বীকৃতির মাধ্যমে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্যে চলার সুগম হবে।

বেফাকের যুগ্ম মহাসচিব বলেন, সবচেয়ে খুশির বিষয় হলো, ওলামায়ে কেরাম ও আমাদের আকাবিরগণ যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবেই এ স্বীকৃতি পেয়েছি। এজন্য সরকারের প্রতি আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, বুধবার (১৯ সেপ্টেম্বর) ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ জাতীয় সংসদে পাস হয়।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরও পড়ুন: সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ