সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

আ’লীগকে ১০০ আসনের তালিকা দেয়া হয়েছে: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১০০ আসনের তালিকা চূড়ান্ত করেছেন। ওই তালিকা জাতীয় পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগকে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রংপুর সার্কিট হাউসে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি এদিন ব্যক্তিগত সফরে রংপুরে আসেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমরা আওয়ামী লীগের কাছে ১০০ আসনের তালিকা দিয়েছি। এর মধ্যে ৭০ আসন তো পেতে পারি।

এরশাদ নিজে এবার তিন আসন থেকে নির্বাচন করবেন জানিয়ে বলেন, এর মধ্যে ঢাকা-১৭ ও রংপুর-৩ রয়েছে। আর বাকি আসনের কথা উল্লেখ না করে বলেন, সময় বলে দেবে আর কোন আসনে দাঁড়াব।

জাতীয় ঐক্যে বিএনপির যোগ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জাতীয় ঐক্যে যোগ দিলে কতটা শক্তিশালী হবে তা বলতে পারব না। তবে যদি বিএনপি নির্বাচনে আসে, জাতীয় পার্টি আমি তো আওয়ামী লীগের সঙ্গেই থাকব।

জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে থাকলে মহাজোটকে কেউ হারাতে পারবে না। যতই জাতীয় ঐক্য হোক না কেন, তারা মহাজোটের ধারে কাছেও আসতে পারবে না। নির্বাচনে মহাজোট বিপুল ভোটে জয়লাভ করবে তা নিশ্চিত।

নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে এরশাদ বলেন, ইভিএম পদ্ধতি বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেনি। বৃহৎ জনগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্যতা পায়নি। এ কারণে আমি নিজেও ইভিএম পদ্ধতি পছন্দ করি না।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।

আরও পড়ুন:
সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে
কওমী স্বীকৃতিকে কীভাবে দেখছেন অভিভাবকরা?
প্রধানমন্ত্রীকে কওমি জনতার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন

কম খরচে কওমী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের বিস্তারিত তথ্য জানুন

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ