বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

সাজার রায় স্থগিত, নওয়াজ ও মরিয়মকে মুক্তির আদেশ আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে কারাদণ্ডাদেশের রায় স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। খবর ডন নিউজের।

আজ বুধবার হাইকোর্ট এ সিদ্ধান্ত ঘোষণা করেন। নওয়াজের সঙ্গে তার মেয়ে মরিয়ম নওয়াজ ও মরিয়মের স্বামী মোহাম্মদ সফদারের বিরুদ্ধে দণ্ডাদেশের রায়ও স্থগিত করা হয়েছে। এ আদেশের দুই মাস আগে দুর্নীতির দায়ে ১০ বছরের সাজা পান সাবেক এ প্রধানমন্ত্রী।

চার ইমামের জীবনকথা

বুধবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, জুলাইয়ে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ ও তার মেয়ে মরিয়মকে সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ডন নিউজের খবরে বলা হয়, ইসলামাবাদ হাইকোর্টের এই আদেশের ফলে নওয়াজ, মরিয়ম ও সফদার মুক্তি পেতে যাচ্ছেন। বাকি আনুষ্ঠানিকতা শেষ হলে যেকোনো সময় তাঁরা মুক্তি পাবেন।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

কারাদণ্ডাদেশের বিপক্ষে আপিল আবেদনের পর এ রায় দেওয়া হয়। বরাবরই তারা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

উল্লেখ্য, নব্বইয়ের দশকে লন্ডনের পার্ক লেনের অ্যাভেনফিল্ড হাউসে চারটি বিলাসবহুল ফ্ল্যাট কেনে নওয়াজের পরিবার। তদন্তের পর পাকিস্তানের জাতীয় জবাবদিহি সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কৌঁসুলিরা আদালতকে জানান, নওয়াজের পরিবার এই ফ্ল্যাটগুলি কেনার অর্থের বৈধ আয় দেখাতে পারেননি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ দিয়ে এসব ফ্ল্যাট কেনা হয়েছে। এই মামলায় দণ্ড দেওয়া হয় নওয়াজ, মরিয়ম ও সফদারকে।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ