শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

লন্ডনে আবারো মুসলমানদের উপর গাড়ী হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: লন্ডনের একটি ইসলামিক সেন্টারের বাইরে দাঁড়িয়ে থাকা মুসল্লিদের উপর গাড়ী হামলায় তিন ব্যক্তি আহত হয়েছেন।

নর্থ লন্ডনের ক্রিকলউডে অক্সগেইট লেইনে প্রতিষ্ঠিত আল মজলিস আল হাসানি ইসলামিক সেন্টারের বাইরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি পায়ে মারাত্মক আঘাত পান। তাকে সাথে সাথে হাসপাতালে নেয়া হয়েছে। এই ঘটনায় আরো ২০ বছর বয়সী দুই যুবক আহত হয়েছেন।

পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকান্ড হিসেবে উল্লেখ না করে বলছে এটি একটি হেইট ক্রাইম। তবে বিবিসি জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা বলেছেন হামলার আগে তিন সদস্যের একটি গ্রুপ উচ্চ স্বরে ইসলাম বিদ্বেশী কথা বলতে থাকে।

গাড়ী হামলার আগে ২০ বছর বয়সী তিনজন পুরুষ ও একজন মহিলা মুসল্লিদের প্রাইভেট গাড়ী পার্ক ত্যাগ করতে বলে। এসময় তারা অসামাজিক কার্যকলাপ এবং ড্রাগ সেবনও করতে থাকে।

হামলাকারীদের গাড়ী যখন মসজিদের কাছে আসে, তখন বিপুল সংখ্যক মুসল্লি মসজিদের বাইরে বের হয়ে আসছিলেন। হামলার পর উত্তেজিত মানুষ গাড়ী ভাংচুর করে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ