সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিএনপি নেতা তরিকুলসহ ৯ নেতার আগাম জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পল্টন, মোহাম্মদপুর ও আদাবর থানায় দায়ের করা ১২ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ ৯ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

অন্য ৮ জন হচ্ছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আব্দুর রেজাক খান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আক্তারুজ্জামান, অ্যাডভোকেট ফেরদৌস ওয়াহিদা, অ্যাডভোকেট রফিক শিকদার, অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন ও অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ।

মালয়েশিয়ার মহানায়ক ড. মাহাথির মোহাম্মদ

এসব মামলায় পুলিশ প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত তাদের জামিন দেয়া হয়েছে। এদের সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা।

বুধবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আমিনুল হক, নিতাই রায় চৌধুরী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাসুদ রানা।

মাসুদ রানা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ। এ অবস্থায় তাকে নাশকতার মামলায় জড়ানো হয়েছে। বুধবার তিনি হুইলচেয়ারে করে আদালতে জামিন চাইতে আসেন। আদালত তার শারীরিক দিক বিবেচনা করে জামিন মঞ্জুর করেন।

তিনি বলেন, পুলিশের কর্তব্য কাজে বাধাদান ও নাশকতার চেষ্টার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ