সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

‘বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে না জাতিসংঘ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান আজিজ বলেছেন, বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের পর্যবেক্ষণ করছে না জাতিসংঘ।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের পর্যবেক্ষণ করা হচ্ছে না। সংস্থাটির সাধারণ পরিষদ কিংবা নিরাপত্তা কাউন্সিলে এ বিষয়ে ম্যান্ডেট নেই।

জাতিসংঘ ও বাংলাদেশ : উন্নয়নে অংশীদার

তবে বিএনপি মহাসচিবের জাতিসংঘ সফরের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ফারহান।

আগামী নির্বাচনের প্রসঙ্গে কথা বলতে নিউইয়র্কে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে জাতিসংঘের সহকারী মহাসচিবের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। সে সাক্ষাতে নির্বাচনে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে দলটি।

বৈঠকে সংস্থাটির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর ‘উদ্যোগের’ কথা স্মরণ করিয়ে বিএনপি নেতারা বলেন, ওই উদ্যোগের সফল সমাপ্তি হওয়া উচিত।

উল্লেখ্য, ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনের আগে জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুনের বিশেষ দূত হিসেবে তিন দফা ঢাকায় আসেন তারানকো। নির্বাচনের পরিবেশ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। তবে সেসব বৈঠক রাজনীতিতে তেমন স্থিতিশীলতা আনতে পারেনি।

ইমরানের জন্য খোলা হলো পবিত্র কাবার দরজা (ভিডিও)

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ