সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সচিব হিসেবে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশাসনে পাঁচ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় এই পাঁচ অতিরিক্ত সচিব দায়িত্ব পালন করছিলেন।

পদোন্নতি দেওয়ার পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর দু’টি আদেশে জারি করে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

পদোন্নতি পাওয়া পাঁচ সচিব হলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ মহিবুল হক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) মুহাম্মদ কামাল উদ্দিন তালুকদার।

এছাড়া সচিব হিসেবে পদায়ন করা হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) মুহাম্মদ আকরাম-আল-হোসেন ও বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) মুহাম্মদ মোশারফ হোসেন।

উল্লেখ্য, কোন মন্ত্রণালয় বা বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হলেন সচিব। বর্তমানে প্রশাসনে সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিব রয়েছেন ৭৬ জন।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ