সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

সংসদ থেকে ৩ মাসের ছুটি নিলেন সৈয়দ আশরাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুরুতর অসুস্থ জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে ৩ মাসের ছুটি দিয়েছে জাতীয় সংসদ। ১৮ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে এই ছুটি কার্যকর হবে।

সৈয়দ আশরাফের পক্ষে সংসদে তার ছুটির আবেদন করেন চিফ হুইপ আ স ম ফিরোজ। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী ছুটির আবেদনটি সংসদকে পড়ে শুনান। এরপর তা হ্যাঁ, না ভোটে দিলে হ্যাঁ ভোটে তার ছুটির আবেদনটি জয়ী হয়।

চাকরি আপনাকে খুঁজছে

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত সংসদে এরকম ৫ জন ছুটি নিয়েছেন বলে জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকালও তার একটি অস্ত্রোপচার হয়েছে।

আবেদনপত্রে বলা হয়, সৈয়দ আশরাফ থাইল্যান্ডে হাসপাতালের ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে’ ভর্তি রয়েছেন। তার চিকিৎসায় অনেকদিন সময় লাগবে।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ