সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

র‌্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক হলেন কর্নেল জাহাঙ্গীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) হয়েছেন কর্নেল মো. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর)সন্ধ্যায় র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জাহাঙ্গীর আলম র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. আনোয়ার লতিফ খানের স্থলাভিষিক্ত হয়েছেন।

চাকরি আপনাকে খুঁজছে

কর্নেল জাহাঙ্গীর আলম টাঙ্গাইলের ঘাটাইলের ১৯ পদাতিক ডিভিশন থেকে প্রেষণে র‌্যাবে যোগ দেন। ইতোপূর্বে তিনি র‌্যাব-১১- এর অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

কর্নেল জাহাঙ্গীর ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর ২৯তম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি ৫৫ ও ১৬ ইস্ট বেঙ্গলের বিভিন্ন পদসহ ৩৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও সেনাবাহিনীর বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ