সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

তাজিয়া মিছিলে অস্ত্র নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, তাজিয়া মিছিলে প্রবেশের সময় দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, প্রেশারকুকার, টিফিনকারি ও ব্যাগ বহন নিষিদ্ধ। একই সঙ্গে মিছিলে আতশবাজি ও পটকা ফাটানো নিষিদ্ধ করা হয়েছে। মিছিলে ঢাকঢোল, বাদ্যযন্ত্র, উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানো যাবে না।

মঙ্গলবার বেলা ১১টায় ডিএমপি আয়োজিত রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে কয়েক স্তরের নিরাপাত্তাবলয় গড়ে তোলা হয়েছে। কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াত বোম ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিনসহ গোয়েন্দা পুলিশ কাজ করবে।

আছাদুজ্জামান বলেন, মিছিলে ১২ ফুটের বেশি উচ্চতার নিশান ব্যবহার করা যাবে না। মিছিলে বাইরে থেকে কাউকে ঢুকতে দেয়া হবে না। মিছিলের শুরু থেকে থাকতে হবে, মাঝখান থেকে কাউকে ঢুকতে দেয়া হবে না।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ