সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

খালেদার মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের আলটিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছে বিএনপিপন্থী আইনজীবীদের একটি অংশ। পরে সুপ্রিমকোর্টের মাজারগেট এলাকায় পুলিশের বাধার মুখে পড়লে আইনজীবীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেয়ার আশ্বাস দিলে শাহবাগ থানার ওসির কাছে স্মারকলিপিটি তুলে দেন আইনজীবীরা।

সুলতান মাহমুদ গজনবীর ভারত অভিযান

সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আবেদ রাজা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য এবিএম ওয়ালিউর রহমান খান, সংগঠনের সদস্যসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা, মো. মনির হোসেন, আনিছুর রহমান খান, আইয়ুব আলী আশ্রফী, আনজুমান আরা বেগম মুন্নি মাসুদুল আলম দোহা, ওয়াসিল উদ্দিন বাবু, নাজমুল হোসেন, আবদুস সাত্তার, মো. মহীদ উদ্দিন, শফিউর রহমান শফি প্রমুখ।

এদিকে, করাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন তার দুই আইনজীবী। কিন্তু কারা কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে ফিরে গেছেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।

মঙ্গলবার সাড়ে তিনটার পর সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার কারাগারে যান। কিন্তু কারা কর্তৃপক্ষ খালেদা জিয়ার সঙ্গে তাদের সাক্ষাতের অনুমতি দেয়নি।

আরও পড়ুন: যা আছে সংসদে উত্থাপিত কওমি মাদরাসা বিলে

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ