সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দুটি প্রকল্প উদ্বোধন করবেন মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী সপ্তাহে আরও দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে। আগামী মঙ্গলবার প্রকল্পগুলো উদ্বোধন করা হবে।

খবরে বলা হয়েছে, উদ্বোধন হতে যাওয়া প্রকল্প দুটি হলো জ্বালানি তেল সরবরাহে দুই দেশের সীমান্তে পাইপ লাইন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভারতের অর্থায়নে ট্রেন লাইন নির্মাণ।

ওই পাইপ লাইনের মাধ্যমে এক মিলিয়ন মেট্রিক টন (ওয়ান এমএমটিপিএ) উচ্চমাত্রার ডিজেল ভারত থেকে বাংলাদেশে আসবে। বর্তমানে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে রেলের মাধ্যমে এ জ্বালানি আসছে। আর রেললাইনের (মাল্টি ট্র্যাক প্রজেক্ট) প্রকল্পের আওতায় ঢাকা থেকে টঙ্গী তৃতীয় ও চতুর্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণ করা হবে।

প্রসঙ্গত, ২০০৮ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এলওসির মাধ্যমে বাংলাদেশে আট বিলিয়ন ডলার ঋণ দিয়েছে ভারত, যা কোনো দেশে ভারত সরকারের সবচেয়ে বড় ঋণ।

এর আগে গত ১০ সেপ্টেম্বর (সোমবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিবিষয়ক প্রকল্প, রেলওয়ের ‘কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন’ ও ‘আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ)’ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ