সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন

প্রধানমন্ত্রীর সঙ্গে হিজড়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: তৃতীয় লিঙ্গের (হিজড়া) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সরকার ‘তৃতীয় লিঙ্গ’ হিসাবে হিজড়াদের স্বীকৃতি দেয়ায় কৃতজ্ঞতা জানাতে তারা এ সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে তৃতীয় লিঙ্গের আবিদা ইসলাম মৈয়ূরীর নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকে অত্যন্ত আবেগঘন হিসাবে বর্ণনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্বৃত করে বলেন, মৈয়ূরী অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে প্রধানমন্ত্রীর প্রতি তাকে তার (শেখ হাসিনার) নিজের সন্তান হিসাবে গ্রহণ করার অনুরোধ জানালে শেখ হাসিনা বলেন, ‘অবশ্যই তুমি আমার সন্তান।’

উল্লেখ্য, এই প্রতিনিধিদলের সদস্যরা ‘সিরি সমাজ কল্যাণ সংস্থা’-এর আওতায় জামালপুর জেলায় তৃতীয় লিঙ্গের লোকদের কল্যাণে কাজ করে।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরও পড়ুন: ভয়াবহ আগুনে জ্বলছে মার্কেট, আজান দিচ্ছেন যুবক (ভিডিও)

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ