সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন

খিলগাঁওয়ে ‘তরঙ্গ’ বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম:  রাজধানীর খিলগাঁও এলাকায় তরঙ্গ পরিবহনের একটি বাসের ধাক্কায় মনির হোসেন (১৭) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়।

রোববার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মনিরের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ত্রিমোহনী ব্রিজের ওপর যাত্রীবাহী তরঙ্গ পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশা চালক মনিরের মৃত্যু হয়। এসময় অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা বাসটিতে আগুন দেয়। তবে চালককে কোথাও পাওয়া যাচ্ছে না। পুলিশ বাসটি জব্দ করেছে।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরও পড়ুন: ভয়াবহ আগুনে জ্বলছে মার্কেট, আজান দিচ্ছেন যুবক (ভিডিও)

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ