সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

খালেদা জিয়ার শীর্ষ ৭ আইনজীবীর আগাম জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পল্টন, খিলগাঁও, মতিঝিল, মিরপুর মডেল থানাসহ বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলায় খালেদা জিয়ার শীর্ষ ৭ আইনজীবী জামিন পেয়েছেন।

এরা হলেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট আব্দুর রেজাক খান, নিতাই রায় চৌধুরী, তৈমূর আলম খন্দকার ও সানাউল্লাহ মিয়া।

বাংলাদেশের গণতন্ত্র ও বেগম খালেদা জিয়া

পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত তাদের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও নিতাই রায় চৌধুরী।

চলতি মাসের বিভিন্ন সময়ে পল্টন, মিরপুর মডেল থানাসহ বিভিন্ন থানায় এসব নাশকতার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। এসব মামলায় পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত জামিন দেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার শীর্ষ আইনজীবীদের ওপর চাপ সৃষ্টি করার জন্যই মূলত ভিত্তিহীন এসব মামলা করা হয়েছে। ঘটনার দিন অভিযোগে উল্লেখিত কোনো ঘটনাই ঘটেনি।

গত ১১ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিলের আয়োজন করেছিল বিএনপি। আসামিরা পুলিশের কর্তব্যকাজে বাধা দেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান অভিযোগ করে মামলা করা হয়।

-আরআর

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ