সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

কোটা বাতিলের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কোটা পর্যালোচনা কমিটি বেতন কাঠামোর নবম থেকে ১৩তম গ্রেড (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি) পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিলের সুপারিশ করলেও এতে পূর্ণ আস্থা রাখতে পারছেন না কোটা সংস্কার আন্দোলনকারীরা।

তাই প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত নিজেদের কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূরু।

সোমবার বিকেল নূরুল হক নূরু গণমাধ্যমকে বলেন, এটাতো মাত্র একটা সুপারিশ। যেখানে প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, কোটা থাকবে না সেটারও বাস্তবায়ন হয়নি- এটা কতটুকু কার্যকর হবে, সেটাতো বুঝতে পারতেছি না এখনও। তারপরও সরকার যেহেতু একটা কমিটি গঠন করেছে, আমরা সেটাকে সতর্কতা এবং গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি।

তিনি বলেন, কমিটি প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে কোটা তুলে দেয়ার কথা বলেছে, সেটাকে স্বাগত জানাই। তবে প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত আমাদের কর্মসূচি ধারাবাহিক ও নিয়মতান্ত্রিকভাবে চলবে। আর যদি সরকার প্রজ্ঞাপন দেয় তাহলে সরকার আমাদের দাবি ধাওয়াটা কিছুটা হলেও মেনে নিয়েছে।

কিন্তু আমাদের যে আরো দু’টি দাবি ছিল যে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার করতে হবে, সেগুলো মেনে নিতে হবে।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ