সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন

রাজধানীতে কিছুতেই থামছে না বাসের প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিয়া ও রাজিব প্রাণ দিয়েও থামাতে পারেনি বাসের রেষারেষি প্রতিযোগিতা। তাদের মৃত্যুর পর পুলিশ সড়কে যান চলাচলে নানা নিয়ম তৈরি করলেও মানতে নারাজ বাসচালকরা।

আইনশৃঙ্খলা বাহিনীরা চোখের আড়াল হলেই নেমে পড়ে অনিয়মের প্রতিযোগিতায়। রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের আন্ডারপাসের সামনে বাস রেষারেষির একটি ভিডিও চিত্র অনলাইনে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, চিড়িয়াখানা থেকে কেরাণীগঞ্জমুখী দিশারী পরিবহন ও স্বাধীন পরিবহনের একটি বাস যাত্রী ওঠানামা নিয়ে রেষারেষি করছে।

এতে করে আন্ডারপাস দিয়ে চলাচল করা সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। পরে সাধারণ মানুষ বেশ কিছু সময় গাড়ি দুইটি আটকে রাখে।

মূলত ফার্মগেট থেকে কারওয়ান বাজারের পাশের এ লেনটি ব্যবহার করা হয় সোনারগাঁও হোটেলের সামনে হয়ে হাতিরঝিলে যাওয়ার জন্য কিন্তু শাহবাগ ও বাংলামোটরমুখী বাসগুলো প্রায় এ রাস্তায় দিয়ে বেপারোয়া চলাচল করে যত্রতত্র যাত্রী ওঠানামা করে। এতে শুরু হয় বাসের মধ্যে রেষারেষি।

বাসের রেষারেষির কারণে প্রায় ছোট খাটো দুর্ঘটনা ঘটে থাকে ও দীর্ঘ যানজটেরও সৃষ্টি বলে স্থানীয় দোকানিরা অভিযোগ করেন।

গেল ২৯ জুলাই বাসের রেষারেষিতে দিয়া ও রাজিব সড়ক দুর্ঘটনায় মারা যান। পরে নিহত দুই কলেজ শিক্ষার্থীর সহপাঠিদের মাধ্যমে শুরু হওয়া ৯ দফা দাবিতে করা বিক্ষোভ দেশের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়ে।

পরে সরকার দ্রুত একটি খসড়া ট্রাফিক আইন অনুমোদন করে; যেটাতে ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে মানুষ হত্যায় মৃত্যুদণ্ড এবং বেপরোয়াভাবে চালিয়ে কারো মৃত্যু ঘটালে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়।

কতটা কার্যকর করা হচ্ছে বুঝা যাচ্ছে না। তবে কমেনি এখনো বাসে বাসে প্রতিযোগিতা।

তালিবুল ইলমদের উদ্দেশ্যে যা বললেন আল্লামা আহমদ শফী

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ