সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি

জ্বালানি মন্ত্রণালয়ের মাইক্রোতে ১৮০ কেজি গাঁজা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া, ১৫ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ১৮০ কেজি গাঁজাসহ জ্বালানি মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।

এ সময় গাঁজা পাচারের অভিযোগে মাইক্রোবাসটির চালকসহ তিনজনকে আটক করা হয়।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কাইয়ূমপুর ইউপির কামালপুর থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- কুমিল্লার দেবিদ্বারের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. রিপন (২৪), কসবার কামালপুরের চুন্নু মিয়ার ছেলে জাকির হোসেন (২০) ও নরসিংদীর রায়পুরার আবুল হোসেনের ছেলে গিয়াস (২২)।

কসবা থানার পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাইয়ূমপুর ইউপিতে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানকালে জ্বালানি মন্ত্রণালয় তিতাস গ্যাস প্রকল্পে নিয়োজিত স্টিকারযুক্ত একটি মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো-চ-১৫-৯৮০২) কামালপুর হাজি মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়ক দিয়ে গ্রামের ভেতর থেকে বের হতে দেখে পুলিশ সদস্যরা।

এ সময় সেটি জব্দ করে তল্লাশিকালে গাঁজা পাওয়া যায়। পরে মাইক্রোবাসটির চালকসহ ওই তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মৃনাল দেবনাথ।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ