সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন

কামালদের দাবি সংবিধান বিরোধী: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, ড. কামাল হোসেনদের দেওয়া প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তাদের এ প্রস্তাব দেশের প্রচলিত সংবিধানের পরিপন্থী। সংবিধানের সঙ্গে এটা সাংঘর্ষিক। এটা সংবিধানের সঙ্গে যায় না।

রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি তার (বাণিজ্যমন্ত্রীর) ভিয়েতনাম সফর ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাত উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

তোফায়েল বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই। নির্বাচনকালীন সরকারে কে থাকবেন, কে থাকবেন না, তা ঠিক করবেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবেন। নির্বাচনকালীন সরকার তাদের সহায়তা করবেন। ওই সরকারের দৈনন্দিন কাজ চালানো ছাড়া আর কোনো কাজ থাকবে না।

তিনি জানান, ভারত, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর প্রায় সব দেশেই এ নিয়মে নির্বাচন হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ড. কামাল হোসেনরা যে যুক্তফ্রন্ট গঠন করছেন তাকে আমরা স্বাগত: জানাই। গণতান্ত্রিক দেশে মাল্টি অ্যাল্যায়েন্স হতে পারে। আমরা আগেও এমন জোট করেছি। বিএনপিও করেছে। আমরা বর্তমানে ক্ষমতায় আছি এমনই একটি জোট করে নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে। তাই তাদের বলবো নির্বাচনে আসুন। দেখুন জনগণ কতোটা ভোট দেয়। ভোট দিলে ক্ষমতায় যাবেন। কোনো সমস্যা নাই।

দারুল উলুম দেওবন্দে আমার স্মৃতিময় দিনগুলো

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ