সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

রোহিঙ্গাবাহী একটি নৌকা ফেরত পাঠাল বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাফ নদী দিয়ে বাংলাদেশে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাবাহী একটি নৌকা অনুপ্রবেশের চেষ্টাকালে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোররাত ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলার চর সীমান্ত পয়েন্ট দিয়ে একটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। নৌকায় সাতজন রোহিঙ্গা পুরুষ ছিলেন।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, সাতজন আরোহী নিয়ে ভিড়তে চেষ্টা করা নৌকাটিকে ফেরত পাঠানো হয়েছে। নতুন করে অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে সেজন্য সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুদের ঢল নামে। রাখাইন রাজ্যে সহিংসতা অভিযানের কথা বলে সে দেশের সেনাবাহিনী হত্যাযজ্ঞ চালায়। নির্যাতন, বাড়িঘরে আগুন ও ধর্ষণ থেকে বাঁচতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করেন।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ