সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি

কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার জামিনের অধিকতর শুনানি শেষে কুমিল্লা জেলা ও দায়রা জজের বিচারক কে এম সামছুল আলম ওই আদেশ দেন। এর আগে গত বুধবার বিকালে পূর্বনির্ধারিত জামিনের শুনানি শেষে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জামিন শুনানি মুলতবি করা হয়েছিল।

খালেদা জিয়ার জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন পিপি মোস্তাফিজুর রহমান লিটন এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট তাইফুর আলম এবং অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল নামক স্থানে একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে।

পরের দিন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতায় হুকুমের আসামি করা হয়।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ