সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৩ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪।।ভারতের ত্রিপুরা রাজ্যে এর উৎপত্তিস্থল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সর্বপ্রথম দেশের উত্তরের জেলা নীলফামারিতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কমপক্ষে ২০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে প্রাথমিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভুমিকম্পের সময় বিভিন্ন ভবনের লোকজন ছুটাছুটি করে রাস্তায় বের হয়ে আসেন।

এদিকে, ভারতের কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিকম্প হয় বলে খবর পাওয়া গেছে।

গত ২৮ অগস্ট আগেই দুই মেদিনীপুর এবং হুগলিতে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচের আশেপাশে।

এ দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়। মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়িতে কম্পন অনুভূত হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে।

সকাল ১০.২০ মিনিট নাগাদ কম্পনে কেঁপে ওঠে বিভিন্ন জেলা। কয়েক সেকেন্ড স্থায়ী হয় ক্মপন। রাস্তায় বেরিয়ে আসেন আতঙ্কিত মানুষ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ