সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বিএনপি নেতা হাফিজের বাসা ঘিরে রেখেছে পুলিশ, দাবি রিজভীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের বনানীর বাসা পুলিশ ঘিরে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করে আজ বুধবার সকাল ১০টার দিকে বলেন, কোনো কারণ ছাড়াই পুলিশ সকাল ৭টা থেকে হাফিজ উদ্দীনের বাসা ঘিরে রেখেছে।

মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এককালের সাড়া জাগানো ফুটবলার, দৌড়বিদ ও মুক্তিযোদ্ধা।

রাজনীতি করছেন প্রায় ৩৩ বছর ধরে এবং এর মধ্যে সংসদ সদস্য ছিলেন প্রায় ২০ বছর। বিরোধী দল বিএনপির ভাইস চেয়ারম্যান মিস্টার আহমেদ বিএনপি সরকারের সময় মন্ত্রী ছিলেন।

এর আগে খেলোয়াড়ি জীবন শেষে ফুটবল প্রশাসনে জড়িত থাকার সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও পরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ফিফা তাকে বিংশ শতাব্দীতে বাংলাদেশের সেরা ফুটবলারের সম্মানে ভূষিত করেছে।

আপনার ভাবনাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ