শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


নতুন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি, শ্রিংলা বদলি যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে ভারতীয় দূতাবাসে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন রিভা গাঙ্গুলি দাস। তিনি বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের দায়িত্বে রয়েছেন।

ঢাকায় নিযুক্ত বর্তমান হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে যুক্তরাষ্ট্রের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়ার সঙ্গে সঙ্গে রিভাকে ঢাকার দায়িত্ব দেয়া হতে পারে।

বুধবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে ভারতের কূটনীতিকদের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনছে দেশটির সরকার। এরই প্রক্রিয়া হিসেবে রিভা গাঙ্গুলি ঢাকার দায়িত্ব পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান ভারতীয় রাষ্ট্রদূত নাভতেজ স্বর্ণার চাকরির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের শেষ দিকে। সেখানে দায়িত্বে যাচ্ছেন হর্ষ বর্ধন শ্রিংলা।

ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাওয়া রিভা গাঙ্গুলি ১৯৬১ সালে ভারতে জন্ম গ্রহণ করেন।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ