সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

খালেদার মুক্তির দাবিতে বৃহস্পতিবার স্মারকলিপি দেবেন আইনজীবীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেবেন আইনজীবীরা। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১ টায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সামনে থেকে 'গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন' ব্যানারে এ পদযাত্রা শুরু হয়ে সচিবালয়ে গিয়ে শেষ হবে।

বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট বার সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা।

আবেদ রাজা বলেন, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানসহ সকল রাজবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়া হবে।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করে আদালত। রায় ঘোষণার পর থেকে খালেদা জিয়া রাজধানীর নাজিমুদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। পরিত্যক্ত ঘোষিত এ কারাগারের একমাত্র কয়েদি খালেদা জিয়া।

আরও পড়ুন : ‘যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে’

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ