সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি

জামায়াত থাকলে বিএনপির সঙ্গে কোন ঐক্য নয়: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্য গঠনে জামায়াতে ইসলামী থাকলে কোন অবস্থাতেই সেই জোটে গণফোরাম থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।

মঙ্গলবার( ১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

জামায়াতকে রেখে বিএনপির সঙ্গে ঐক্য হবে কিনা এই প্রশ্নের উত্তরে ডক্টর কামাল হোসেন বলেন, 'আমার দল করবে না। অন্য কেউ করলে করতে পারে। আমি সারা জীবনই এটা করিনি। শেষ জীবনে এসে এটা করতে যাব কেন!

তিনি বলেন, বিএনপির সঙ্গে জামায়াত থাকলে আমরা তাদের সঙ্গে থাকতে পারবো না। এ ছাড়া আমি যতদূর জানি বর্তমান জামায়াত কোনো রাজনৈতিক দল না। তাদের নিবন্ধনও বাতিল হয়ে গেছে।

এছাড়া দেশ সাংবিধানিক শাসনের বাইরে চলে যাচ্ছে উল্লেখ কোরে গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, নির্বাচনের জন্য দেশে সুষ্ঠু পরিবেশ দরকার।

এসময়, সাদা পোশাকে গ্রেফতার বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান ডক্টর কামাল হোসেন।

এদিকে, জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে আগামী ২২ সেপ্টেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দেয়া হয়েছিল। এক মাস আগে অনুমতি চাওয়া হলেও অনুমতি মেলেনি। ফলে ওইদিন সমাবেশটি হবে গুলিস্থানে ঢাকা মহানগর নাট্যমঞ্চে, স্থানটিতে অনুমতিও মিলেছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, শফিক উল্লাহ, নৃপেণ ঘোষ প্রমুখ।

আরও পড়ুন:  যা আছে সংসদে উত্থাপিত কওমি মাদরাসা বিলে

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ