সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

অক্টোবরেই নির্বাচনকালীন সরকার ও প্রার্থী চূড়ান্ত: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠন ও দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকালীন সরকারে বাইরের কেউ বা টেকনোক্র্যাট কেউ আসবেন না। ওই সরকারের আকার ছোট হবে। গতবারের মতোই নির্বাচনকালীন সরকারের আকার হবে।’

তিনি বলেন-,দলের মধ্যে যারা নবীন তারা যদি জনপ্রিয়তায় এগিয়ে থাকেন, তবে তারা অবশ্যই প্রায়রিটি পাবেন।

তিনি আরও বলেন- গতবার আমরা যাদের মনোনয়ন দিয়েছিলাম, এরমধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা জনগণের কাছে তাদের বা তাদের আশপাশের লোকের জন্য অসুবিধায় পড়েছেন, তাদের মধ্যে নবীনের সংখ্যাও একেবারে কম নয়।

মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন- মনোনয়ন প্রত্যাশীদের উঠান বৈঠক ও গণসংযোগ করে মানুষের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। আরও ভালোভাবে কাজ করলে আপনার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা থাকবে; এধরনের আভাস-ইঙ্গিত আমাদের লিডার, দলপ্রধান শেখ হাসিনা হয়তো কাউকে কাউকে দিয়েছেন। কিন্তু কারও মনোনয়ন শিওর এরকম কোনও আশ্বাস এখনও কাউকে দেয়া হয়নি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘তার চিকিৎসার চেয়ে অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। তার অসুস্থতাকে বিএনপি নেতারা ইস্যু বানাতে চায়। ওনার চিকিৎসা দরকার হলে সর্বোচ্চ ভালো চিকিৎসা যেখানে হবে, সেখানেই নেওয়া হবে।’

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরও পড়ুন:  সংসদে উত্থাপিত কওমি সনদের স্বীকৃতির বিলে কী আছে?

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ