রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম
সোমবার ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদের ২২তম অধিবেশনে কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদ মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ) সমমান প্রদান বিল সংসদে উত্থাপ করা হয়।
পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয় এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
বিলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলেমদের দাবি ও সব শর্ত মেনে দারুল উলুম দেওবন্দের মূলনীতি অনুসারে এ স্বীকৃতির প্রস্তাব করা হয়েছে।
সংসদে কওমি সনদের বিল উত্থাপিত হওয়ায় কওমি মাদরাসার শিক্ষার্থী ও ওলামায়ে কেরাম শুকরিয়া জানিয়েছেন। তারই অংশ হিসেবে দেশের কয়েকজন বিশিষ্ট আলেমের মতামত ও অনুভূতি নিয়েছে আওয়ার ইসলাম।
আল্লামা আব্দুল হালীম বুখারী
[চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার প্রধান পরিচালক ও শাইখুল হাদীস। এছাড়াও ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়ার মহাসচিব তিনি।]
কওমি মাদরাসা সনদের বিল মন্ত্রীপরিষদে পাশ হওয়ার পর আমি ব্যক্তিগতভাবে সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম। আমি আশাবাদী ছিলাম, অতিদ্রুত সংসদ অধিবেশনেও বিলটি পাশ হবে।
আমি জানতে পেরেছি, গতকাল রাতে বিলটি সংসদে উত্থাপিত হয়েছে এবং সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে পরীক্ষাপূর্বক ৭ দিনের জন্য প্রেরণ করা হয়েছে।
এজন্য সরকারকে আমার পক্ষ থেকে আবারো আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে নিরিক্ষণ শেষে দ্রুত আইনটি পাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
মাওলানা নুরুল আমিন
[কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহকারী মহাসচিব। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের মুহাদ্দিস]
দীর্ঘদিনের পরিশ্রমের ফল পেয়ে আমরা সবাই আনন্দিত। আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া আদায় করছি। সেইসাথে কওমি মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য ও স্বকীয়তা বজায় রেখে কওমি মাদরাসা সনদের বিল তৈরি করা এবং তা সংসদে উত্থাপন করায় পুরো কওমি অঙ্গনের পক্ষে থেকে প্রধানমন্ত্রীসহ সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আশা করছি, নতুন এ আইন পাশ হলে কওমি শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হবে। তারা ইসলামের কাজে আরো বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের শ্রম ও মেধা বিলিয়ে বাংলাদেশকে আরো বেশি অগ্রসর করতে পারবে।
মাওলানা ইয়াহইয়াহ মাহমুদ
[কওমী শিক্ষাসনদ স্বীকৃতি à