সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

সারাদেশে বিএনপির মানববন্ধন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলায় আজ সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টা থেকে এক ঘণ্টার এ কর্মসূচি পালনে প্রশাসনের অনুমতি পেয়েছে দলটি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৌখিকভাবে তারা এ অনুমতি পেয়েছেন। এ মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির জন্য কারাগারে আদালত স্থানান্তরের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে গত বুধবার তিন দিনের কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এর অংশ হিসেবে গত শনিবার বিক্ষোভ প্রতিবাদ, আজ মানববন্ধন ও আগামী বুধবার দুই ঘণ্টার প্রতীকী অনশন পালন করবে বিএনপি।

ঢাকায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী অনশনের জন্য সংশ্নিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বিএনপি।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

আরও পড়ুন: হাসপাতাল থেকে উম্মাহর প্রতি হাজি আবদুল ওয়াহহাবের বার্তা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ