সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

রাজধানীতে কোম্পানির মাধ্যমে বাস পরিচালনায় কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক নিরাপত্তা জোরদারে সরকারের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে বাস রুট রেজুলেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন সংক্রান্ত কার্যক্রম সমন্বয় করতে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছে সরকার।রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনা, যানজট নিরসনে এ পদক্ষেপ নেওয়া হলো।

ঢাকা উত্তর সিটির প্যানেল মেয়রকে যুগ্ম-আহ্বায়ক করে রবিবারের তারিখ দিয়ে আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর গণপরিবহনে যানজট নিরসনে বাস রুট রেজুলেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তনের বিষয়ে ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হকের গৃহীত পদক্ষেপসমূহ বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় করা।

সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে বাস রুট রেজুলেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন, বাস রুট রেজুলেশন ও কোম্পানির মাধ্যমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তনের রোডম্যাপসহ সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন করা।

কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে নিয়মিত অবহিত করতে বলা হয়েছে। এ কমিটি প্রয়োজনে যে কাউকে কো-অপ্ট করতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ