সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মামলার বিচারিক আদালত পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের প্রতিবাদে ও মুক্তির দাবিতে প্রেস ক্লাবে বিএনপির পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও নির্দিস্ট সময়ের আগেই বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা প্রেস ক্লাবে জড়ো হতে থাকেন।

সকাল পৌনে ১০টার দিকে ব্যানার নিয়ে লাইনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। পরে তৃণমূলের শীর্ষ নেতারা মাইকে বক্তব্য দিতে শুরু করেন।

এ সময় 'বন্দী আছে আমার মা, ঘরে ফিরে যাবো না', ‘চলছে লড়াই চলবে, খালেদা জিয়া লড়বে, ‘খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগানে মুখরিত হয়ে উঠছে প্রেস ক্লাবের সামনের রাস্তা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এতে অন্যদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,  লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

আরও পড়ুন: হাসপাতাল থেকে উম্মাহর প্রতি হাজি আবদুল ওয়াহহাবের বার্তা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ