সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ দুপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য  আজ রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বিএনপির পক্ষ থকে তার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিলে দুপুর ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি প্রতিনিধি দলকে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়েছে।

জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ১০ সদস্যের একটি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে।

স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহবুব হোসেন, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সাক্ষাতে খালেদা জিয়ার কারাগারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। তাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার অনুরোধ করবে বিএনপির প্রতিনিধি দল।

বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ