সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

‘নির্বাচন থেকে পালানোর জন্য বিএনপি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১০ বছর ধরে বিএনপি আন্দোলন করতে পারেনি। দলটির নেত্রী খালেদা জিয়া কারাগারের বাইরে থাকার সময়ও জনগণ তার ডাকে সাড়া দেয়নি। এখন নির্বাচন থেকে পালানোর জন্য বিএনপির নেতাকর্মীরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, অতীতের মতো মতো কিভাবে সহিংসতা করা যায়, তা নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে এসব করে লাভ হবে না। আমরা জনগণকে নিয়ে অবশ্যই এগুলো প্রতিহত করবো।

ট্রেনযাত্রায় উত্তরাঞ্চলে প্রচারণা শেষে রবিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার আগে সৈয়দপুর বিমানবন্দরে তিনি এসব কথা বলেন।

সরকারের বিরুদ্ধে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার সকালে ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি রিজার্ভ করেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল উত্তরবঙ্গ সফরে যায়।

ট্রেন যাত্রার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ