সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

কারাগারে কর্নেল বড় বড় নেতার বিচার হয়েছে: তোফায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার বিচার প্রসঙ্গে বলেছেন, তাঁর অসুস্থতার কথা বিবেচনা করে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। এ কারাগারে কর্নেল তাহের ও অনেক বড় বড় নেতার বিচার হয়েছে।

আজ রোববার কৃষিবিদ ইনস্টিটিউটের ৬ষ্ঠ জাতীয় কনভেনশন, আন্তর্জাতিক সেমিনার, কাউন্সিল অধিবেশন ও বার্ষিক সভা ২০১৮ উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘ইমার্জিং ফোরসিস্টেম: ভ্যালু এডিশন, সাপ্লাই চেইন অ্যান্ড পোস্ট সিকিউরিটি’শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

‘সরকার কারাগারে রেখে খালেদা জিয়াকে হত্যা করতে চায়’ বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের হত্যার অভিজ্ঞতা বিএনপির আছে, কিন্তু আমাদের নেই। ২০০১ সালের পরে আমাদের নেতাদের হত্যা নির্যাতন নিপীড়ন করা হয়েছে। জিয়াউর রহমানের আমলে বিনা বিচারে সশস্ত্রবাহিনীর সদস্যদের ফাঁসি দেওয়া হয়েছে। আমি যখন কুমিল্লা জেলে ছিলাম, তখন প্রতি রাতে চিৎকারের শব্দ শুনতাম।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ