সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

‘প্রত্যেকের আমলনামা শেখ হাসিনার কাছে আছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রত্যেকের আমলনামা শেখ হাসিনার কাছে আছে। ছয় মাস পরপর রিপোর্ট জমা হচ্ছে। একটা নয়, পাঁচটা করে রিপোর্ট জমা হচ্ছে।

আজ শনিবার নির্বাচন সামনে রেখে উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে নাটোর স্টেশনে আয়োজিত পথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, জনগণ যাকে ভালোবাসে, যার পক্ষে জনগণের রায় আছে তাকেই নমিনেশন দেয়া হবে। শুধু স্লোগান দিয়ে নমিনেশন পাওয়া যাবে না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এক বক্তব্যের জবাবে তিনি বলেন, ফখরুল সাহেব বলেছেন, আওয়ামী লীগের নাকি ভোট কমে গেছে। শেখ হাসিনা ইতিবাচক রাজনীতি করেন, সে কারণে আওয়ামী লীগের ভোট কমেনি। জনগণ আমাদের আগের মতোই ভালোবাসে।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এ পথসভায় সংসদ সদস্য ছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ সকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনে উত্তরবঙ্গ সফরে রওনা করে। এতে আওয়ামী লীগের সাতজন কেন্দ্রীয় নেতার সঙ্গে রয়েছেন ২৬ জন গণমাধ্যমকর্মী।

ওবায়দুল কাদের বলেন, আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। আগামী ১৩ সেপ্টেম্বর লঞ্চযোগে নির্বাচনী সফর করব আমরা। এরপর সড়ক পথে আমাদের চট্টগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ যাওয়ার কথা রয়েছে।

বিসফটি – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ