সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা রোডে এ ঝটিকা মিছিল করেন নেতৃবৃন্দ।

মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন কারাগারে খুব অসুস্থ। সরকার প্রতিহিংসা করে তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে। বিএনপির পক্ষ থেকে বার বার বলার পরও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, এটা অমানবিক।

তিনি আরও বলেন, আমরা অবিলম্বে তার মুক্তি ও সুচিকিৎসা দাবি করছি। অন্যথায় খুব শিগগিরই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান নাসিমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ