সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে আলেমদের সহায়তা চাইলেন হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়ে তার দলের নেতাদের দিয়ে মিথ্যাচার করেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে গেছেন এতিমের টাকা আত্মসাৎ করে। এর পেছনে সরকারের কোনো হাত নেই। সরকারের কোনো প্রতিহিংসাও নেই।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরে-ই-বাংলা নগরস্থ ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত ‘৫ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহবুবুল আলম হাফিন বলেন, এমনিতে কারো অর্থ-সম্পদ আত্মসাৎ করা পাপ আর সেটা যদি এতিমের অর্থ-পয়সা হয় তাহলে সেটা মহাপাপ। খালেদা জিয়ার দুর্নীতি আদালতে প্রমাণিত হয়েছে বলেই তিনি দণ্ড ভোগ করছেন বলে মন্তব্য করেন হানিফ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেওয়া হয়েছিল, আর দণ্ড দিয়েছে আদালত, এখানে সরকারের কোনো হাত নেই। বলেন তিনি।

খালেদা জিয়াকে প্রশ্ন রেখে হানিফ আরও বলেন, আপনি যদি নিজেকে নির্দোষ-ই ভাবেন, তাহলে কেন আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন না? বিএনপির বড় বড় ব্যারিস্টার-আইনজীবীরা কেন, তাদের নেত্রীকে নির্দোষ প্রমাণ করতে পারছেন না।

মাহবুবুল আলম হানিফ খালেদা জিয়ার সাজা প্রসঙ্গে বিএনপি নেতাদের ছড়ানো মিথ্যাচারে ঠেকাতে আলেমদের এগিয়ে আসার আহ্বানও জানান।

তিনি বলেন, সমাজের মানুষ যেহেতু আলেমদের শ্রদ্ধার চোখে দেখে তাই আপনাদের এগিয়ে আসতে হবে এই মিথ্যাচার দমাতে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইফা বোর্ড অব গভনর্স সিরাজ উদ্দিন আহমদ, ইফা সচিব কাজী নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড.মোঃ বাহাউদ্দিন প্রমুখ।

বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ