সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, খুব শিগগিরই মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। শুরুতে তিন হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

আজ বুধবার সকালে রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজে রোহিঙ্গা সংকট, চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই আমরা চিন্তা করছি যে, আমরা প্রথম ব্যাচের রিপ্যাট্রিশন হয়তো শুরু করব। তারিখ-টারিখ এখন বলতে পারব না।’

কতজন রোহিঙ্গা এই প্রথম ব্যাচের প্রত্যাবাসনে যুক্ত করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তিন হাজারের বেশি তো ক্লিয়ারেন্স দিয়েছে, দেখা যাক।’ চলতি বছরেই ওই সব রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠানো হবে কি না এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সুস্পষ্ট জবাব না দিয়ে তিনি বলেন, ‘ওই তো বললাম শিগগিরই, দেখা যাক।’

বিসফটি – বিস্তারিত জানুন

আরও পড়ুন: জাল নোট শনাক্ত করতে মোবাইল অ্যাপ

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ