সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

শহীদুল আলমসহ আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলোকচিত্রী শহীদুল আলমসহ নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

তবে, সচিবালয়ে পৌঁছার আগেই প্রেসক্লাব এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। দুপুর একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হন ছাত্র ফেরারেশনের সদস্যরা।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে দোয়েল চত্বর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায়। পরে প্রেসক্লাবের সামনে পুলিশ তাদের বাধা দেয়।

এসময়, ব্যারিকেড ভেঙ্গে সামনে যাওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এসময়, তারা প্রশ্ন তোলেন, 'নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলাকারী হেলমেট বাহিনীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয়নি? উল্টো আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

বিসফটি – বিস্তারিত জানুন

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ