রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

শহিদুলকে প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা দেওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাগারে আলোকচিত্রী শহিদুল আলমকে প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। শহিদুল আলমের স্ত্রী ড. রেহনুমা আহমেদের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

বিসফটি – বিস্তারিত জানুন

সারা হোসেন জানান, ‘গত ২৭ আগস্ট আমরা নিম্ন আদালতের কাছে শহিদুল আলমের প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা চেয়ে আবেদন করেছিলাম। ওই দিন আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন। কিন্তু আজ পর্যন্ত তাকে প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা না দেওয়ায় আজ সকালে আমরা রিট করি। এই আবেদনের শুনানি নিয়ে স্বরাষ্ট্রসচিব, কারা মহাদর্শকসহ সংশ্লিষ্টদের প্রতি আদালত এই নির্দেশ দিয়েছে।’

আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ