সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত (৪০) ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।

বুধবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৯টা ১৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ীর থানার (ওসি) কাজী ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, যাত্রাবাড়ীর চৌরাস্তায় ইংলিশ পরিবহনের একটি বাস মোড় ঘোরার সময় রাস্তায় থাকা ওই অজ্ঞাত ব্যক্তিকে ধাক্কায় দেয়। এতে তিনি আহত হলে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক নিয়ে আসে। অতঃপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, এই দুর্ঘটনার পর ঘাতক বাসকে জব্দ করা হয়েছে এবং ওই বাসের চালক পুলিশ হেফাজতে আছে। নিহত ব্যক্তির নাম-ঠিকানা জানার চেষ্টা চালানো হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ